ভক্তকে চড় মারলেন সামান্থা
বর্তমান সময়ের দক্ষিণী ও মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অন্যতম চর্চিত নাম সামান্থা রুথ প্রভু। সুন্দর অভিনয় আর ব্যাক্তিগত জীবন নিয়ে সব সময়ই থাকেন আলোচনায়। বিশেষ করে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর যেন আলোচনা থামছেই না। এরই মধ্যে উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা।আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে আচমকাই এক ভক্তকে চড় মেরে বসলেন নায়িকা। কথাটি শুনে অবাক হলেও এটাই সত্যি।
মুম্বাইয়ের এক সংস্থা সূত্রে খবর, ‘ইয়ে মায়া চেসাভা’ ও ‘বৃন্দাভনম’-এর সাফল্যের পর তিরুপতিতে এক ছবির প্রচারে যান নায়িকা। সামান্থাকে দেখতে তখন উপচে পড়ে ভিড়। এরই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরে। এমন ভাবে টেনে ধরেছিল যে তার দেহরক্ষীরাও সেই ভক্তকে সামলাতে পারছিল না। এমন সময় রেগে গিয়ে তাকে কষিয়ে চড় মারেন সামান্থা।
বর্তমানে তার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দক্ষিণ ও মুম্বাইয়ে ধাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘খুশি’।
সূত্র-আনন্দবাজার পত্রিকা।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা