আজ অভিনেতা রবার্ট ডি নিরোর জন্মদিন
আজ ১৭ আগস্ট ৭৯ বছরে পা দিলেন হলিউডের প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, ১৯৪৩ সালে। তাঁর পুরো নাম রবার্ট অ্যান্থনি ডে নিরো জুনিয়র। তিনি ১৯৬০ এর দশকের শেষের দিকে তাঁর অভিনয় জীবন শুরু করেন। নিজের বর্ণিল ক্যারিয়ারে ডি নিরো শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি রবার্ট ডি নিরো একজন নির্মাতা ও প্রযোজক। হলিউডের বিখ্যাত নির্মাতা মার্টিন স্করসিসের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তাদের জুটি হলিউডে অন্যতম প্রসিদ্ধ জুটি হিসেবে বিবেচিত হয়।
১৯৬৩ সাল থেকে অভিনয় শুরু করেন রবার্ট ডি নিরো। তবে ১৯৭৪ সালের মার্কিন অপরাধধর্মী চলচ্চিত্র ‘দ্য গডফাদার-২’ সিনেমার মাধ্যমে বিশ্ববাসীর কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেন তিনি। বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ও কালজয়ী সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি। এই সিনেমার জন্য প্রথমবার অস্কার অর্জন করেন তিনি। এরপর ‘মিন স্ট্রিটস’, ‘ট্যাক্সি ড্রাইভার’,‘নিউ ইয়র্ক, ‘র্যাগিং বুল’, ‘দ্য কিংব অব কমেডি’, ‘গুডফিলাস’, ‘কেপ ফেয়ার’, ‘ক্যাসিনো’‘দ্য অডিশন’, ‘দ্য আইরিশম্যান’ সিনেমাগুলোতে মার্টিন স্করসিসের নির্মাণে অভিনয় করেন নিরো।
রবার্ট ডি নিরো অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন আমেরিকা’, ‘দ্য মিশন’, ‘অ্যাঞ্জেল হার্ট’, ‘দ্য আনটাচেবল’, ‘মিডনাইট রান’, ‘ব্যাকড্রাফট’, ‘মিসট্রেস’, ‘নাইট অ্যান্ড দ্য সিটি’, ‘প্যানথার’,‘গ্রেট এক্সপেক্টেশনস’, ‘মিট দ্য প্যারেন্টস’, ‘প্রিজন সং’, ‘৯/১১’, ‘শার্ক টেল’, ‘মিট দ্য ফোকারস’ ইত্যাদি।
রবার্ট ডি নিরো আটবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে মনোনয়ন পেয়েছেন, তার মধ্যে দুইবার অস্কারজয় করেন। এছাড়া তিনি একবার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন এবং গোল্ডেন গ্লোব থেকে সম্মানজনক ‘সেসিল বি. ডেমিল অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী