ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১২:১৭

আগামী ১৯ আগস্ট থেকে বিদেশি কর্মী নিয়োগের আবেদনের ওপর অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। তিনি বলেন আগে সাময়িক স্থগিতাদেশের সিদ্ধান্ত নেয়া হলেও শিল্প-কারখানার মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মানবসম্পদমন্ত্রী বলেন, কারখানার মালিকদের অনুরোধে স্থগিতাদেশ প্রত্যাহার করা বিদেশি কর্মী নিয়োগের আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামী শুক্রবার থেকে নতুন আবেদনগুলোর প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) উইসমা এইচআরডি করপোরেশনে বেশ কয়েকটি ব্যবসায়িক সংস্থার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মাসের শেষের আগে প্রায় ৪ লাখ বিদেশি কর্মী নিয়োগের জন্য আগের আবেদনগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

সারাভানান বলেন, বিদেশি কর্মীদের সমস্যাটি আরো ভালোভাবে বোঝার জন্য মন্ত্রণালয় শিল্প-কারখানা থেকে ১৫ সদস্য এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের ৫ প্রতিনিধির একটি বিশেষ কমিটি গঠন করেছে। অর্থনীতি পুনরুজ্জীবিত করতে শিল্প-কারখানাগুলোকে সহায়তার জন্য যখনই প্রয়োজন তখনই এই কমিটি অবিলম্বে আলোচনা করবে। আমরা দেখছি বেকারত্বের হার কমতে শুরু করেছে এবং এটি একটি ভালো বিষয়।

মন্ত্রী আরো বলেন, সাপ্তাহিক কর্মঘণ্টা ৪৮ থেকে ৪৫-এ নামিয়ে আনার বিষয়ে কর্মসংস্থান আইন ১৯৫৫-এর সংশোধনী বাস্তবায়ন স্থগিত করার জন্য কারখানার অনুরোধের বিষয়ে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা দরকার। সংশোধনের বিষয়ে দুটি প্রতিক্রিয়া পাওয়া গেছে। শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে তারা ১৫ মিলিয়ন শ্রমিকদের জন্য এটি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে আরো গতি দিতে চায়।

মন্ত্রী বলেন, যখন আমরা শিল্প মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি, তখন তারা অনুরোধ করেছেন আমরা এটি স্থগিত করি। কারণ, শিল্প মালিকরা করোনায় ধাক্কায় সবেমাত্র অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে শুরু করছেন। আমি উভয়পক্ষের অনুরোধ বুঝতে পেরেছি। তাই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।

তিনি আরো বলেন, কর্মসংস্থান আইন-১৯৫৫-এর সংশোধনী সাপ্তাহিক কর্মঘণ্টা ৪৮ থেকে কমিয়ে ৪৫ করার বিষয়টি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নতুন নিয়মের অধীনে কর্মচারীদের স্থান, সময় এবং কাজের দিনের উপযুক্ততার ওপর ভিত্তি করে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। এই সংশোধনীর লক্ষ্য শ্রমিকদের কল্যাণের দিকে নজর দেয়া এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে কাজের সময় শিথিল করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা