ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন ইলন মাস্ক!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১২:১৮

টুইটার নয় এবার ইলন মাস্কের নজর ফুটবল মাঠে। ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। কিছু দিন ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড বেশ বিপদে। দল মাঠে ভালো করছে না, শীর্ষ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়তে চাইছেন। ক্লাবের মালিক গ্লেজার পরিবারের ওপর সবাই ত্যক্ত বিরক্ত। এই পরিস্থিতিতে ক্লাবটি কিনে নেওয়ার ঘোষণা দিলেন মাস্ক।

বাংলাদেশ সময় বুধবার ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, 'আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।' বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের চলতি বছরের র‍্যাঙ্কিং অনুসারে, পৃথিবীর তৃতীয় মূল্যবান ক্লাব হলো ম্যান ইউনাইটেড। তাদের মোট সম্পদের পরিমাণ ৪.৬ বিলিয়ন ডলার। তালিকায় রেড ডেভিলদের উপরে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ক্লাবটি কিনেছিল তারা।

ইলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়।

প্রীতি / প্রীতি

গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার

মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা

কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও