বিপাকে ওমর সানী
মুরগির ডিমের দাম বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ‘বয়কট’ প্রতিবাদ। একদল ঘোষণা করেছে ‘১৬ থেকে ২২ আগস্ট’ পর্যন্ত ডিম না খাওয়ার বার্তা। এ ধরনের প্রতিবাদের স্রোতে এবার গা ভাসিয়ে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। এই চিত্রনায়কের ভাষ্য, ‘‘একদিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন। দেখবেন এর দাম কমে গেছে, চলেন তাই করি।’’ তার এমন বক্তব্য ডিমসংশ্লিষ্ট অনেক খামারিই প্রতিবাদ করেছেন। চটেছেন সাধারণ মানুষও।
রাজওয়ানুল হক রাজু নামের এক ব্যক্তি সানীর স্ট্যাটাসে লেখেন, ‘‘ প্রিয় অভিনেতা আগে একটা ডিমের উৎপাদন খরচ জানুন তারপরে না হয় এমন পোস্ট দিয়েন। খামারিদের কথা চিন্তা করুন। আপনাদের মতো সমাজে পরিচিত লোকদের কাছ থেকে এমন দায়িত্বহীন পোস্ট আসা করি না। আগে যেখানে লেয়ার মুরগির ফিডের দাম ছিল ১৮০০ টাকা বস্তা, সেটা এখন বেড়ে হয়েছে ২৮৯০ টাকা।’’
তিনি আরও লিখেছেন, ‘‘ভাই আপনার জ্ঞানের পরিধিটা আরেকটু বাড়ালে এটাও বুঝতে পারবেন যে, ডিম ১ সপ্তাহের মধ্যে পচে যাওয়া কিংবা নষ্ট হয় না।’’ তার মতো অনেকেই এমন প্রতিবাদী মন্তব্য করেছেন। তবে বিষয়টিতে কিছুটা নমনীয় হয়ে প্রত্যুত্তর দিয়েছেন নায়কও।
সানী লিখেছেন, ‘‘ আপনাদের কেনার মধ্যে কমফোর্টেবল হতে হবে। অবশ্যই আপনাদের লাভ চাই আমরা।’’ পরে এ নায়ক কমেন্ট বক্সেই কাঁচামালের দাম দ্রুত কমানোর দাবি করেন।মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে দেওয়া সানীর সে স্ট্যাটাসে দুই ঘণ্টাতেই কমেন্টস পড়েছে দেড় হাজারটি। যাদের অনেকাংশই করেছেন প্রতিবাদ।
অনেকেই সমালোচনা করেছেন সিন্ডিকেটের দোহাই দিয়ে খামার শিল্পের বিপরীতে সানীর দেওয়া এমন স্ট্যাটাসে। তাদের মতে, দায়িত্বশীল ব্যক্তি হয়ে তার এমন দায়িত্বহীন স্ট্যাটাস মোটেও কাম্য নয়।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা