প্রেম প্রত্যাখ্যান করায় যুবলীগ নেতা কর্তৃক নির্যাতনের শিকার শিক্ষানবিস আইনজীবী
গাজীপুরের টঙ্গীতে প্রেম প্রত্যাখ্যান করায় যুবলীগ নেতা ফয়সাল ও নুর মোহাম্মদ শামীমের বিরুদ্ধে এক শিক্ষানবিস নারী আইনজীবীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার (১৪ আগস্ট) শিক্ষানবিস ওই আইনজীবীকে কলেজ গেট এলাকা থেকে কৌশলে গাড়িতে তুলে নিয়ে বনমালা রোড এলাকায় শারীরিক নিয়ে নির্যাতন করা হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আইনজীবী।
তবে ভুক্তভোগী জানান, মামলা না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি আসছে। আমি পশ্চিম থানা থেকে পূর্ব থানায় যাচ্ছি। আমার পরিবার হুমকির মুখে। ওরা যে কোনো সময় আমার পরিবারের ক্ষতি করতে পারে। আমি একজন আইনজীবী হয়েও যদি আইনি সহযোগিতা না পাই, তবে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা ফয়সালের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে আমি জানতে পারি তিনি বিবাহিত এবং তার সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করি। এতে ক্ষিপ্ত হয়ে সে যুবলীগ নেতা নুর মোহাম্মদ শামীমসহ কলেজ গেট এলাকা থেকে আমাকে সুকৌশলে গাড়িতে করে তুলে নিয়ে যায় এবং বনমালা এলাকায় এনে তারা আমার ওপর পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে ধীরাশ্রম এলাকায় আমি পানি খেতে চাইলে তারা গাড়ি থামিয়ে পানি আনতে যায়, তখন আমি গাড়ি থেকে নেমে চিৎকার করি। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দুজন আমাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার বাবা এসে আমাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিনিয়র স্যারদের সাথে কথা বলেছি। যেহেতু ঘটনাস্থল পূর্ব থানা এলাকায়, সেজন্য আমি সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছি।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার