গির্জা বানাতে টাকা দিলেন সালাহ
গত রোববার মিশরের একটি গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৮ শিশুসহ মোট ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫৫ জন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজধানী কায়রোর কাছের একটি শহরে। সেই পুড়ে যাওয়া গির্জা পুনঃনির্মাণ করতে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা মোহামেদ সালাহ। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গির্জাটি নতুন করে বানানোর কাজ শুরু করতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন।
এর মধ্যেই এলো সালাহর অনুদানের খবর। মিশরের সংবাদমাধ্যম অনটাইম স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গির্জাটির কাজে ৩০ লাখ মিশরিয়ান ডলার (প্রায় দেড় কোটি টাকা) দান করেছেন সালাহ। তিনি নিয়মিতই নানান জনকল্যাণমূলক কাজে দান করে থাকেন।
সানডে টাইমসের জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে ২০২২ সালে জনকল্যাণমূলক কাজে খরচ করাদের তালিকায় আট নম্বরে রয়েছেন সালাহ। এখন পর্যন্ত তিনি প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড দান করেছেন। যা তার মোট সম্পত্তির (৪১ মিলিয়ন পাউন্ড) প্রায় ছয় শতাংশের সমান।
প্রীতি / প্রীতি
গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার
মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড
চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ
টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা
ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?
সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ
সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি
জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা
কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত
১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা
নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!
মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির