শাকিবকে দেখেই কাদঁলেন তরুণী
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম; সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বেশ কয়েকবার দেশে ফেরার গুঞ্জন উঠলেও বাস্তবে রূপ পায়নি। অবশেষে দেশে ফিরেছেন সুপারস্টার শাকিব খান।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তারপর ১টা ৩০ মিনিটে বিমান বন্দর থেকে বাইরে বের হতে থাকেন। এসময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। ‘খুব মিস করেছিলেন দেশকে। ভালোবাসার টানে তাই ফিরে আসলেন।’ তবে খুব বেশি একটা কথা বলতে পারেন নি। তাই নিজের গাড়িতে উঠে যান।
এ সময় তাকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় ঘটনা। ছোটবেলা থেকেই প্রিয় নায়ক শাকিব খানকে সরাসরি দেখার স্বপ্ন ছিল এক তরুণীর। কিন্তু কখনও সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে তার আশা পূরণ হয়েছে। তবে দেখার পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। কেঁদেই ফেললেন সেই তরুণী।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে জানা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা