মা হতে চলেছেন ক্যাটরিনা
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর আকর্ষণীয় ফ্যাশন শৈলী, অভিনয় ও পরিশ্রম দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বিশ্বজুড়ে লক্ষ কোটি পুরুষ ভক্তের ড্রিমগার্ল তিনি। সম্প্রতি বলিউড অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে কোটি কোটি ভক্ত অনুরাগীদের মন ভেঙে দেন এই অভিনেত্রী। তবে বিয়ের পর নতুন পরিবার নিয়ে বেশ খোশ মেজাজেই আছেন তিনি। কিছুদিন আগে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী মালদ্বীপে স্বামী ভিকি কৌশল এবং বন্ধুদের সাথে একটি দর্শনীয় জন্মদিনের আয়োজন করেছিলেন। এই তারকা দম্পতির দিকে মিডিয়ার নজর সবসময় থাকে।
তবে এবার অন্য কারণে পাপারাজ্জিদের নজর কেড়েছেন ক্যাটরিনা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এতে অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। যেহেতু ভিডিওটি সেলিব্রিটি ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তাই জল্পনা চলছে যে অভিনেত্রী গর্ভবতী হতে পারেন এবং তিনি ঢিলেঢালা পোশাক পরে তিনি তাঁর ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন।
ভিডিওতে ক্যাটরিনাকে বড় আকারের ধূসর রঙের একটি সোয়েটারে দেখা গেছে। ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই ভক্তরা ভাবতে শুরু করে যে নিজের ‘বেবি বাম্প’ লুকাতে চাইছেন ক্যাটরিনা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে এই অভিনেত্রীকে ঘিরে।
উত্তেজনা নিয়ন্ত্রণ করতে না পেরে একজন ব্যবহারকারী লিখেছেন, “ক্যাটরিনা সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি ফিট এবং তাঁর পেট সমতল। আশা করি, তিনি শীঘ্রই সুসংবাদটি ঘোষণা করবেন। ”অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, “মনে হচ্ছে সে গর্ভবতী”। এর আগেও একবার ক্যাটরিনার প্রেগন্যান্সির বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে পরে সেটা ভিত্তিহীন প্রমানিত হয়।
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গত বছরের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন। তাদের বহুল প্রত্যাশিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। এই তারকা দম্পতিকে প্রায়শই ইনস্টাগ্রামে একে অপরের ছবি শেয়ার করতে দেখা যায়।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী