সিরিজ বোমা হামলার প্রতিবাদে লাকসামে আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
২০০৫ সালে দেশব্যাপী একযোগে পাঁচ শতাধিক সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন লাকসাম উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৭ আগস্ট) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কাউন্সিলর মো. খলিলুর রহমান, শাহজাহান মজুমদার, গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগ সদস্য মোশাররফ হোসেন মজুমদার, ওমর ফারুক, মো. মনির হোসেন, মাহবুব মোর্শেদ ফারুক, মাসুদ পারভেজ রনি, আবদুল কাদের, নিমাই সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক জঙ্গিরাষ্ট্র বানাতে বারবার আগস্ট মাসকেই বেছে নিয়েছে। এই মাসেই সপরিবারে জাতির পিতাসহ তার পরিবারের সদস্যদের হত্যা, গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলাসহ সকল জঙ্গি তৎপরতার উত্থান ঘটিয়েছে তারা। বর্তমান সরকার ওইসব জঙ্গীর বিচার করায় ধন্যবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে দেশকে জঙ্গিমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied