সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
সিরাজগঞ্জের সলঙ্গার রাধানগরে গ্রামপ্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণচেষ্টা মামলা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর চলনবিল প্রতিনিধি ও হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসাইন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ধর্ষণচেষ্টা মামলার আসামি রাধানগর গ্রামের আব্দুল কাদের ও তার পরিবার বিরুদ্ধে।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তা মুহূর্তেই ভাইরাল হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাকির হোসাইনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে সাংবাদিক জাকির হোসাইন তার নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় একই গ্রামের আব্দুল কাদেরের বাড়ির সামনে গেলে গ্রামপ্রধান আব্দুল কাদের, তার ছোট ভাই আব্দুল হাকিম, ছেলে সিরাজুল, ফরিদুল ও তার স্ত্রী রুপা খাতুন বাঁশের লাঠিসোঠা নিয়ে পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মুঠোফোনে এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার ওপর হামলা করে প্রভাবশালী কাদের ও তার পরিবারের লোকেরা।
এ সময় সাংবাদিক জাকির হোসাইনের ডাক-চিৎকারে তার বাবা ও মা এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারপিট করে একটি বাটন ফোন ও সঙ্গে থাকা একটি হ্যান্ডি ক্যামেরা ছিনিয়ে নেয় কাদের ও তার পরিবারের লোকেরা। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জাকিরের বাবা-মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাধানগরে গ্রামপ্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সলঙ্গা থানার ঘুরকা নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানে মেয়ে উলুফা খাতুন (৪০) নামের এক মহিলা বাদী হয়ে মামলা করলে ১১, ১২ ও ১৩ আগস্ট সে সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হলে এতেই চটে যায় আব্দুল কাদের বাহিনী।
এ ঘটনায় হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বাদী হয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবেন বলে মুঠোফোনে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied