ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোকা-কোলার আড়ালে ৫০ কেজি গাঁজাসহ কুমিল্লায় মাদক কারবারি গ্রেফতার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ৩:৫৯
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল ভুধবার (১৭ আগস্ট) রাতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ককরা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার জগন্নাথপুর (পশ্চিম ঝাকুনীপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২৩)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
 
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে জানায়। এছাড়াও বিশেষ প্রক্রিয়ায় মাদকদ্রব্য পরিবহনের জন্য কোকা-কোলার বোতলভর্তি বহনকারী ট্রাকের পেছনের অংশে বোতলের আড়ালে মাদক পরিবহন করে আসছিল বলে স্বীকার করে।
 
এ বিষয়ে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত