সাটুরিয়ায় সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে আরটিআইপি-২ এলজিইডি এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নে মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা রোড সেফটি কমিটির (ইউআরএসসি) সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম, ঢাকার প্রধান কার্যালয় ব্রাকের কর্মসূচি ব্যবস্থাপক মাইনুল হোসেন, ব্রাকের মানিকগঞ্জ জেলা সমন্বয়ক মো. ওমর ফারুক, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ডিভিশনাল কো-অর্ডিনেটর হাসান আলী, সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর মো. আশরাফুল বনী প্রমুখ।
কর্মশালার মাধ্যমে উপজেলার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়, যেখানে দুর্ঘটনার কারণ চিহ্নিতকরণ, দুর্ঘটনা রোধে প্রয়োজনিয় প্রদক্ষেপ চিহ্নিতকরণ, সমাধানের কাজসমূহ বণ্টন করে নেয়াসহ যাতে উপজেলার সকল সড়কে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হয় সে বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করা হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, এসবি লিং বাস পরিচালক, পুলিশ কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied