পাংশায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। উক্ত সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ দুপুর ১২টায় পাংশা পৌর শহরের টেম্পোস্ট্যান্ড মোড়ে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. জিল্লুল হাকিম বলেন, সাধারণ মানুষের জন্যে বিএনপি কোনো কাজ করেনি। দেশের সাধারণ মানুষের জন্য যত ধরনের ভাতা যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, দরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজির চালের ব্যবস্থা এবং ভূমিহীন ও গৃহহীনদের ঘরসহ একটি ঠিকানা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এছাড়াও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষ ও দেশের উন্নয়নের জন্য এখনো কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে যেসব কাজ করছে, সে সকল কাজের দিকে খেয়াল রেখে বিএনপি-জামায়াতপন্থী সন্ত্রাসী ও হতকারীদের নিন্দা করতে হবে এবং তাদের থেকে সাবধান থাকতে হবে আমাদের। আর যদি আমাদের মধ্যে কোন অনুপ্রবেশকারী হতবাদিতার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যদি কোন লোক সন্ত্রাসী কর্মকান্ড করে, সে যদি আমার দলের লোকও হয়, যদি আমার ভাইও হয় আমরা পুলিশ প্রশাসনকে বলবো এবং আমরা নিজেরাও এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরোও বলেন, বিএনপির আমালে তারেক রহমান শুধু কারেন্টের খাম্বা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। কোথাও একটা বিদ্যুতের তারের কানেশন দেয় নাই। আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন করছে এবং দেশের জনগণের শান্তি চায়।
এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন