বিগ বস-১৬ সঞ্চালনার জন্য ১০০০ কোটি রুপি চাইলেন সালমান?
ছবির বাজার যেমনই হোক, তবুও নিজের দাম বাড়াচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তি পেতে পেতে বছর শেষ। তার আগে বিগ বস-১৬ এর সঞ্চালনা দিয়ে ভবিষ্যত সুরক্ষিত করতে চাইছেন ভাইজান? পারিশ্রমিক হেঁকেছেন ১০০০ কোটি রুপি! যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। অংকটা যে আগের চেয়ে তিনগুণ বেশি! অতএব, নতুন শো’এর দিনক্ষণের বদলে খবরের শিরোনামে এখন সঞ্চালক স্বয়ং।
বিগ বস-১৫তে সঞ্চালক হিসেবে সালমানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপি। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলা বিগ বস-১৬ এর ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সালমানের, তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
তবে হঠাৎ করেই কি বেশি টাকার প্রয়োজন হয়ে পড়ল ভাইজানের? সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সালমান। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন।
সিধু মুসেওয়ালা খুনের পর গ্যাংস্টারদের থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে ঝুঁকি নিতে চাইছেন না সালমান, ভারতীয় সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর। তবে নিরাপত্তা জোরদার করতে গিয়েই সর্বস্বান্ত হয়ে পড়লেন কি না অভিনেতা, সে নিয়েও সংশয় দেখা দিচ্ছে।
জানা গেছে, এবারের ‘বিগ বস’-এর আবহে পানি আর পানি। থিমই নাকি মহাসাগর। পাঁচটি ধাপ উত্তীর্ণ হলে তবেই মূল শো-তে আসতে পারবেন প্রতিযোগীরা। সেই ধাপগুলো পেরিয়ে বিগ বস-১৬ তে যাদের উপস্থিতি এখনও পর্যন্ত নিশ্চিত বলে ধরা যাচ্ছে, সেই তালিকায় আছেন মুনাওয়ার ফারুকী, ফয়সাল শেখ, শিভিন নারং এবং ভিভিয়ান সেনা। এছাড়াও প্রতিযোগীদের মধ্যে পুনম পাণ্ডে, অঞ্জলি অরোরা, অঙ্কিতা লোখান্ডে, শাইনি অহুজার মতো আরও বহু তারকা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ধরা দেবেন ক্যামেরার সামনে। সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা