ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

অলিখিত ফাইনাল জিতে সিরিজ আয়ারল্যান্ডের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১১:১৭

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারালো আয়ারল্যান্ড। এর ফলে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল আইরিশরা। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে টানা জয় পায় তারা। পরের দুই ম্যাচে আফগানিস্তান কামব্যাক করে। এ কারণে পঞ্চম ম্যাচটা ফাইনালে পরিণত হয়। রুদ্ধশ্বাস সেই ম্যাচে জিতে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। 

বুধবার (১৭ আগস্ট) টসে জিতে আগে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। এদিন মার্ক অ্যাডায়ার ও জশ লিটিলের বোলিং তোপে হাত খুলে খেলতে পারেনি আফগান ব্যাটাররা। উসমান গনি দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪০ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৫ ওভারে আফগানদের রান যখন ৫ উইকেটে ৯৫ তখন বৃষ্টি নামে। বৃষ্টি আর না থামলে সেখানেই শেষ হয় আফগানদের ইনিংস।

আয়ারল্যান্ডের পক্ষে অ্যাডায়ার ১৬ রান খরচে ৩ ও লিটিল ১৪ রান খরচে ২ উইকেট নেন।
জয়ের জন্য আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬। যা দুই বল ও ৭ উইকেট হাতে রেখে তুলে ফেলে তারা। মুজিব উর রহমান ফেরান এই ম্যাচেই ৩০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করা পল স্টারলিং ও অ্যান্ডি বালবার্নিকে। রাশিদ খান লরকান টাকারকে ফেরান বটে, তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেল জয় নিয়েই মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তান ৯৫/৫ (১৫), জাজাই ১০, গুরবাজ ৪, জাদরান ৮, গনি ৪৪*, নাজিবউল্লাহ ১০, নবি ০, ওমরজাই ১৫*; লিটিল ৩-০-১৪-২, অ্যাডায়ার ২-০-১৬-৩

আয়ারল্যান্ড ৫৬/৩ (৬.৪), স্টারলিং ১৬, বালবার্নি ৯, টাকার ১৪, টেক্টর ৯*, ডকরেল ৭*; মুজিব ২-০-১৭-২, রাশিদ ২-০-১৭-১

ফলাফলঃ আফগানিস্তান ৭ উইকেটে জয়ী, ৩-২ ব্যবধানে সিরিজ জয়ী

ম্যাচসেরাঃ মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড)

সিরিজসেরাঃ জর্জ ডকরেল (আয়ারল্যান্ড)।

 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে