ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে বারভিডার আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১১:২০

জাতীয় শোক দিবস উপলক্ষে বারভিডা’র (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন) আয়োজনে ১৭ আগস্ট বিকেলে বারভিডা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং তাঁর দুরদর্শী অর্থনৈতিক দর্শন এর উপর আলোকপাত করেন। তারা বলেন যে, বঙ্গবন্ধু জনগণের উন্নয়নের মাধ্যমে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করাকে তাঁর বৈষম্যহীন অর্থনৈতিক কাঠামোতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন।

বারভিডা নেতৃবৃন্দ বলেন যে, প্রায় ৩ দশক আগে যে বারভিডা প্রতিষ্ঠিত হয়েছে, আজ এই সংগঠনের ৯ শতাধিক ব্যবসায়ী স্বাধীন দেশে মোটরযান ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহায়ক শক্তি হিসেবে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। স্বাধীন দেশের ব্যবসায়ী সম্প্রদায় এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক পালনের সাথে সাথে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন ও কাজগুলো বাস্তবায়নের শপথ নেন, যাতে তাদের কর্মের মাধ্যমে জাতির পিতার আত্মত্যাগের মহিমা ও দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্টে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বারভিডার ভাইস প্রেসিডেন্ট ১ মোঃ আসলাম সেরনিয়াবাত, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোঃ আনিছুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), জিয়াউল ইসলাম জিয়া, এ. বি. সিদ্দিক (আবু), আবু হোসেন ভূইয়া (রানু), মোঃ রায়হান আজাদ (টিটো), মোঃ গোলাম রব্বানি (শান্ত), মোঃ লাবু মিয়া হাজী রুবেল ও পুনম শারমিন ঝিলমিল উপস্থিত ছিলেন। এছাড়াও এসোসিয়েশনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।    

 

সাদিক পলাশ / সাদিক পলাশ

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬