ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রোনালদোকে সতর্ক করে দিলো পুলিশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১:১৯

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে এক দর্শকের ফোন আছাড় মেরে ভেঙে ফেলার ফেলার ঘটনার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে সতর্ক করে দিয়েছে পুলিশ। বিতর্কিত ঘটনাটির আনুষ্ঠানিক সমাপ্তিও ঘটল এর মধ্য দিয়ে।

গত এপ্রিলে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টা ইউনাইডের হেরে যাওয়ার ম্যাচের পর ওই কাণ্ড ঘটান রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বের হয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটায় সজোরে চাপড় দেন রোনালদো। জানা যায়, এক দর্শকের ফোনে আঘাত করেন তিনি, ফোনটি আছড়ে পড়ে মাটিতে।

পরে আরও জানা যায়, ওই ফোন ১৪ বছর বয়সী এক দর্শকের। ছেলেটির মা জানান, তার ছেলে হতে আঘাত পেয়েছে এবং ফোনের স্ক্রিন ভেঙে গেছে। রোনালদো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ওই দর্শককে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। সেই ঘটনার পুলিশি তদন্ত চলছিল। বুধবার (১৭ আগস্ট) বিবৃতি দিয়ে পুলিশ জানায়, তাদের দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য রোনালদোকে ডেকে পাঠায় পুলিশ। তখনই ৩৭ বছরের রোনালদোকে সতর্ক করে পুলিশ। এই বিষয়টি এখানেই শেষ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার এমন ঘটনা ঘটালে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে রোনালদোর বিরুদ্ধে। রোনালদোর কাছে আরও সংযত এবং পরিণত আচরণ আশা করেন তদন্তকারীরা।

প্রীতি / প্রীতি

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত

‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট

লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড

দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’

চ্যাম্পিয়নস লিগে প্রথম অগ্নিপরীক্ষার আগে স্বস্তির খবর পেল পিএসজি