শুক্রবার ঢাকা ফিরছেন ডোমিঙ্গো-ডোনাল্ডরা
আজও সকাল সকাল শেরে বাংলায় অনুশীলন করেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও ছিলেন। তারা হোম অব ক্রিকেটে গা গরমের পর ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন। আগের দিন মঙ্গলবারও একসঙ্গে শেরে বাংলায় প্র্যাকটিস সারেন সাকিব-মুশফিক।
আজ সকাল ১০টার আগে থেকে ১২টা পর্যন্ত ব্যাটিং প্র্যাকটিস করেন দুই সিনিয়র ক্রিকেটার। যেহেতু টিম প্র্যাকটিস নেই, তাই হাতে গোনা কজন ক্রিকেটার ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে, দুই দিন পরই শেরে বাংলা ক্রিকেটারদের কলরবে মুখরিত হয়ে উঠবে। এশিয়া কাপ খেলতে যাওয়া দলের সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে।
এদিকে, আজ বৃহস্পতিবার রাতেই ঢাকায় পা রাখছেন ট্রেনার নিক লি। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ আর কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন ঢাকা আসবেন শুক্রবার (১৯ আগস্ট)। ব্যাটিং কোচ জেমি সিডন্স আগে থেকেই ঢাকা অবস্থান করছেন।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ