ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নামাজ পড়ার আহবান জানালেন ওমর সানী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১:২৮

‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন’এমনই আহবান জানালেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে এ আহবান জানান ‘আখেরি হামলা’খ্যাত এই অভিনয়শিল্পী।   

ওমর সানী বলেন, ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।

এই অভিনেতা বলেন, ‘আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই, আত্মীয়স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরি!’

ফেসবুক হ্যান্ডেলে সক্রিয় ওমর সানীর এই পোস্টকে নেটিজেনদের অনেকেই সময়ের সেরা পোস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলে তাকে কথা দেন।  

অবশ্য একজন নেট নাগরিক লিখেছেন, নামাজের ক্ষেত্রে চেষ্টা না, নামাজের সময় অবশ্যই অন্য সব কাজ ছেড়ে নামাজ আদায় করতেই হবে কারণ নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত তাই নামাজের ক্ষেত্রে চেষ্টা বললে নামাজকে ছোট করা হয়।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা