ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভাঙনের মুখে ওয়াপদা বাঁধ, ফসল ও জানমালের ব্যাপক ক্ষতির আশংকা


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১:৩৩
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত বিচ্ছিন্ন একটি গ্রাম মাগুরিয়াপাড়া। এ গ্রামের পশ্চিম পাশ ঘেঁষে বয়ে গেছে খরস্রোতা ঝিনাই নদী। গ্রামটির পূর্ব ও উত্তরে সরিষাবাড়ী পৌর সীমানা, দক্ষিণে মহাদান ইউনিয়নের সীমানা। বিচ্ছিন্ন এ গ্রামটিতে একাধিক আইনজ্ঞ, শিক্ষক, ইঞ্জিনিয়ারসহ অনেক সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী মানুষের বসবাস। এ গ্রাম পূর্ব থেকেই ঐতিহ্য বহন করলেও লাগেনি তেমন কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া।
 
গ্রামের পশ্চিম পাশ ঘেঁষে বয়ে যাওয়া খরস্রোতা ঝিনাই নদীর তীর প্রতি বছর বন্যায় অল্প অল্প ধসে যায়। বর্তমানে ওয়াপদা বাঁধটি সম্পূর্ণ ধসে যাওয়ার উপক্রম। ভারি বন্যা বা অতিবর্ষণে প্লাবিত হলে অতিসহজেই ধসে যাবে নদীতীর। ফলে অতিমাত্রায় বন্যার পানি সহজেই ঢুকে যাবে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে। বন্যার পানি প্রবেশের ফলে বাঙ্গালীপাড়া, চরবাঙ্গালী, ঋষিপাড়া, নাওগোলা কুটুরিয়া চক, বাঙ্গালী মহাদান চন্দনপুরসহ অন্তত ১০টি গ্রামের মানুষ চরম ক্ষতির মুখে পড়বে।
 
এ সময় নদীতে পানি কমে যাওয়াও তীর মেরামতের মোক্ষম সময়। বন্যার আশংকাও উড়িয়ে দেয়া যায় না। পৌরসভাস্থিত বাউসি হাট একমাত্র ভরসা এ গ্রামের মানুষের জন্য। দুই সহাস্রাধিক মানুষ প্রতিদিন তাদের নিত্যপ্রয়োজনীয় বাজার বা জরুরি প্রয়োজনে এ রাস্তাটি একমাত্র ভরসা। অনেক স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে থাকে।
 
এছাড়াও বাউসি ঋষিপাড়া মাসুদ পিয়নের বাড়ির পশ্চিম পাশে ঝিনাই নদীর তীর ভেঙে পড়েছে প্রায় ১০ বছর ধরে। লেখালেখি করার ফলে সরকারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একাধিকবার ভাঙন এলাকা পরিদর্শন করলেও অদ্যাবধি কাজের কাজ কিছুই হয়নি। দুটি ভাঙন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হতাশার হাত থেকে জানমাল ফসল রক্ষা করা হবে- তেমনটি প্রত্যাশা সংশ্লষ্টি সরকারি মহলের নিকট স্থানীয় জনগণের।

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত