ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রবীর মিত্রের জন্মদিন আজ 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১:৩৪

বাংলা সিনেমার নবাব, বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের আজ জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতি ও কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন বাংলা চলচ্চিত্রের ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’খ্যাত প্রবীর মিত্র।

বর্ণিল অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় অভিনয় করেন প্রবীর মিত্র। স্কুলজীবনে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। এইচ আকবরের ‘জলছবি’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় কাজ করে প্রশংসিত হন। তিনি সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায়। পরে চরিত্রাভিনেতা হিসেবেই তাকে বেশি দেখা গেছে।

গত দেড় বছরের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ রয়েছেন তিনি।  মাস ছয়েক আগে ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন অস্টিওপরোসিসে রোগের। এখন সপ্তাহে তিনবার কেমো দিতে হচ্ছে এই বর্ষীয়ান অভিনেতাকে। নীরবে, নিভৃতে ধানমণ্ডিতে ছেলের বাসায় দিন কাটাচ্ছেন প্রবীর মিত্র।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা