‘অরফান: ফার্স্ট কিল’ মুক্তি পাচ্ছে ১৯ আগস্ট
শুধু অ্যাকশন কিংবা রোমান্টিক নয়, বর্তমানে জনপ্রিয়তা রয়েছে হরর মুভিরও। এমন একটি সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘অরফান: ফার্স্ট কিল’। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ আগস্ট। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ‘অরফান: ফার্স্ট কিল’। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরফান’সিনেমার প্রিকুয়েল এটি।
ছবিতে গতবারের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইসাবেল ফারম্যানকে। উইলিয়াম ব্রেন্ট বেলের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন ইসাবেল ফারম্যান, জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
‘অরফান: ফার্স্ট কিল’ ছবিটি এগিয়ে যাবে ৯ বছর বয়সী একটি মেয়েকে কেন্দ্র করে। গল্পের শুরুতে দেখা যাবে কেট ও জন কোলম্যান দম্পতিকে। তারা স্থানীয় একটি এতিমখানা থেকে ৯ বছর বয়সী একটি রাশিয়ান মেয়েকে দত্তক নেন। দত্তক নেয়া ওই মেয়ের নাম এস্থার।
এরপরই জীবনে নানান ঝামেলায় জড়িয়ে পড়তে শুরু করেন ওই দম্পতি, যা তাদের জীবনকে অনেকটাই এলোমেলো করে দেয়।
একসময় তারা বুঝতে পারেন, তাদের দত্তক নেয়া মেয়ে এস্থার কোনো সাধারণ মেয়ে নয়। ভয়ংকর রূপ নিয়ে একের পর এক ঘটতে থাকবে অস্বাভাবিক সব কাণ্ড । ছবিটির প্রথম শুটিং ২০২০ সালে শুরু হলেও ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ে।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা