আসছে ‘লুসিফার’-এর সিক্যুয়েল, ঘোষণা দিলেন পৃথ্বীরাজ
হালের হার্টথ্রুব মালয়ালাম অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারানের পরিচালনায় সুপারহিট সিনেমা ‘লুসিফার’-এর সিক্যুয়েল তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বুধবার (১৭ আগস্ট) এই তারকা সিনেমাটির মূল দলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন। সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘এমপুরান’। ‘#L2E এর দল’, এই ক্যাপশনে পৃথ্বীরাজ ছবিটি শেয়ার করেছেন, যেখানে সিনেমার প্রধান চরিত্র মোহনলাল, চিত্রনাট্যকার মুরালি গোপি এবং প্রযোজক অ্যান্টনি পেরুমবভুরও রয়েছেন।
সিনেমাটির নির্মাতারা পৃথ্বীরাজ, মোহনলাল, মুরালি এবং অ্যান্টনির একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে আসন্ন সিনেমার যাবতীয় চিন্তাভাবনা, প্রক্রিয়া ও কাজ সম্পর্কে দর্শকদের অবহিত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পৃথ্বীরাজ বলেছেন যে ‘এমপুরান’ হবে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিনোদন, যা দর্শকদের সব চাহিদাকে পূরণ করবে। তিনি আরো বলেন, "লুসিফারকে আপনারা যে বিশাল সাফল্য দিয়েছেন তা ‘এমপুরান’-এর জন্য আমাদের আরো বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস জুগিয়েছে।
এর আগে পৃথ্বীরাজ বলেছিলেন যে দীর্ঘ শুটিং শিডিউলে বিদেশে যাওয়ার আগে সিনেমাটি চূড়ান্ত করার জন্য মোহনলালের সঙ্গে দেখা করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘লুসিফার’ বিশাল হিট হওয়ার ঠিক পরেই ‘এমপুরান’ নির্মাণের ঘোষণা করা হয়েছিল। এটি মালয়ালাম সিনেমার ইতিহাসে প্রথম চলচ্চিত্র, যা বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে। পৃথ্বীরাজের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন মোহনলাল, বিবেক ওবেরয়, টভিনো থমাস, মঞ্জু ওয়ারিয়র প্রমুখ নামকরা তারকা।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা