উলিপুরে জমিতে থাকা বিদ্যুতের পিলারের টানা তার জীবন নিল কিশোরের
কুড়িগ্রামের উলিপুর পৌরসভাধীন পশ্চিম নাওডাঙ্গা আদর্শপাড়া গ্রামের মো. মফিজল হকের ছেলে নুরনবি মিয়া (১৪) নামে এক কিশোরের জমিতে থাকা বিদ্যুতের পিলারের টানা তারে শক খেয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টায় দিকে নুরনবি বাড়ির পাশের জমিতে কোদাল নিয়ে কাজের উদ্দেশ্যে যায়। জমিতে থাকা বিদ্যুতের পিলারের টানা তার ছিঁড়ে মেইন তারের সাথে যুক্ত হয়ে টানা তারটি বিদ্যুতায়িত্ব হয় এবং টানা তারটি ঝুলন্ত অবস্থায় থাকে। টানা তারটি সরিয়ে রাখতে তারে হাত দিলেই শক খেয়ে সেখানেই তার মৃত্যু হয়।
প্রতক্ষ্যদর্শী মো. তাহের, কাজী ফজল উদ্দিন, রফিকুল ইসলামসহ অনেকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুতের পিলারের টানা তার ছিঁড়ে মেইন তারে লেগে টানা তার বিদ্যুতায়িত হয়। টানা তারটি ঝুলন্ত অবস্থায় থাকে। টানা তারটি সরাতে তারে হাত দিলে সেখানেই শক খেয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উলিপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাস চদ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied