আক্কেলপুরে নিম্নমানের আইসক্রিম ধ্বংস, জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুরে পৌর এলাকার রেলস্টেশনের পাশের অনুমোদনহীন দুটি আইসক্রিম কারখানায় পৃথকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের আইসক্রিম ধ্বংস ও জরিমানা করা হয়েছে। কারখানা দুটিতে যৌথভাবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব-৫ জয়পুরহাট।
অনুমোদনহীন কারখানা দুটি হলো- জনি সুপার আইসক্রিম ও সুমাইয়া সুপার আইসক্রিম। এ মসয় দুটি কারখানার নিম্নমানের প্রায় ৬ হাজার পিস আইসক্রিম ধ্বংস করার পাশাপাশি পৃথকভাবে তাদের এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সরোজমিন জানা যায়, মাছ সংরক্ষণ কাজে ব্যবহৃত বরফ তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে নিম্নমানের আইসক্রিম তৈরি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দুটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। দুটি আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকার পরিবেশ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাসায়নিক, স্যাকারিন ব্যবহার, সরকারি অনুমোদন না থাকা এবং বিভিন্ন নামীয় মোড়ক পাওয়া যায়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোস্তাফা জামানসহ সঙ্গীয় ফোর্স।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, সরকারি অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ কাজে ব্যবহৃত বরফ তৈরির কারখানায় দীর্ঘদিন থেকে নিম্নমানের আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিল। আমরা যৌথ অভিযান পরিচালনা করে জরিমানা এবং নিম্নমানের আইক্রিম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করেছি। এগুলো মূলত শিশুরাই বেশি খেয়ে থাকে, যা তাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ। তারা ভবিষ্যতে এমন কাজ আর করবে না মর্মে লিখিত দিয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়