ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চুয়েট ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে জাহিদ-আশফাক


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৩:৪০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র ক্যারিয়ার সচেতনমূলক সংগঠন চু্য়েট ক্যারিয়ার ক্লাবের ২০২০-২১ কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে পুরকৌশল বিভাগের জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের আশফাক আসিফ নির্বাচিত হয়েছেন। গতকাল বুৃধবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির তালিকা ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে নাইমুল ইসলাম উদয় ও শামসুল আরিফিন, সাংগঠনিক সম্পাদক পদে মো নাজমুস সাকিব অপি, অফিস সম্পাদক পদে তাসনিম সুলতানা লিমা ও রাহাতুল আমিন শুভ, অর্থ সম্পাদক পদে রক্তিম বড়ুয়া এবং প্রমুখ।

বুধবার বিকেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, "সেন্টার ফর এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ"(সিইএসইআর) এর সভাপতি অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, তাড়িত ও দূরযোগাযোগ কৌশল বিভাগের প্রধান ড. মো. আজাদ হোসেইন, তড়িৎ ও তাড়িত কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদি হাসান চৌধুরী, কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. সাবির হোসেইন, পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক পলেন চাকমা এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম শাহাজাহান।

অনুষ্ঠান কর্মসূচিতে বিদায়ী সভাপতি তেইশ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করেন। শেষ পর্যায়ে বিদায়ী সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ও বিদায়ী কমিটির হাতে ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, চুয়েট ক্যারিয়ার ক্লাব “let Your dream Fly" স্লোগানে যাত্রা শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্লাবটি অলাভজনক সংগঠন হিসাবে সল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে।

ক্লাবটির মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের কিভাবে চাকুরী বাজারে প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলবে এবং বিসিএস ও ব্যাংক জবস প্রিপারেশনে গাইডলাইনসহ বাইরে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে।

এমএসএম / জামান

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়