পটিয়ার করল-ঠেঁগরপুনি সড়কের বেহালদশা
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল বাইপাস সড়কের মুখ থেকে ভাটিখাইন ইউনিয়নের করল-ঠেঁগরপুনি পর্য়ন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিটুমিন ও ব্রিক সলিং উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে চলতি বর্ষা মৌসূমে এ সড়কের বেহালদশা হওয়ায় জনসাধারনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
জানা যায়, করল থেকে ঠেঁগরপুনি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। সড়কটি বৌদ্ধ সম্প্রদায়ের বুড়োঘোসাই মন্দির বা ঠেঁগরপুনি মন্দির নামে পরিচিত। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে ৩ দিনব্যাপী ঠেঁগরপনি মেলা নামে বৌদ্ধদের ধর্মীয় উৎসব পালিত হয়। এ উৎসবে প্রতি বছর দেশ-বিদেশ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার নর-নারী, বৌদ্ধ ভিক্ষুদের সমাগম হয়ে থাকে। পাকিস্তান আমল থেকে এ মন্দিরে প্রায় ৭ দিন ধরে মেলা বসানো হতো। এলাকাবাসী বছরের বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করে ঘরে মজুদ রাখতেন। এ সময় পটিয়া পৌরসভার ইন্দ্রপুল থেকে চানখালী খাল হয়ে ঠেঁগরপুনি মেলায় আসা-যাওয়া করত। বতর্মানে চানখালী খাল ভরাট হয়ে যাওয়ায় নৌকায় চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও এ সড়ক দিয়ে করল বালিকা উচ্চ বিদ্যালয়, করল বৌদ্ধমন্দির, করল প্রাইমারি স্কুল, ছনহারা টিপি প্রাইমারি স্কুলসহ বিভিন্ন এলাকার প্রতিদিন শত শত লোকজন এ সড়ক দিয়ে পটিয়া সদরে যোগাযোগ করে থাকে। বিগত ৫ বছর পূর্বে এ সড়কের করল এলাকায় ১ কিলোমিটার সড়ক কাপেটিং এবং বাকি ২ কিলোমিটার সড়ক ব্রিক সলিং করা হয়। বর্তমানে এ সড়কের কাপেটিং ও ব্রিক সলিং উঠে গিয়ে মাঝে মাঝে বড় ছোট গর্তের সৃষ্টি হয়। ফলে এ সড়ক দিয়ে বিশেষ করে বর্ষাকালে গর্তের কাদাপানিতে চলাচল দায় হয়ে পড়ে।
এ ব্যাপারে ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকে সড়কটির কিছু অংশে কার্পেটিং ও ব্রিক সলিং ঠেঁগরপুনি মন্দির পর্যন্ত কাজ করা হয়। বর্তমানে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এলাকার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটিয়ার এমপি হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় এলজিইডির অধীনে চলতি অর্থবছরে করল থেকে ঠেঁগরপুনি পর্যন্ত আরসিসি দ্বারা পাকা ঢালাই সড়ক নির্মাণের জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী মাসের শুরুতে এ সড়কের টেন্ডার আহ্বান করা হবে। আশা করি এ বছরের মধ্যে সড়কটির উন্নয়নকাজ করা সম্ভব হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন