অবশেষে কিউইদের হারের স্বাদ দিল উইন্ডিজ
ওয়ানডে সুপার লিগে একমাত্র দল হিসেবে অজেয় ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশেষে তাদের হারের স্বাদ উপহার দিলো ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান পায় সফরকারীরা। ২৫ রানে আউট হন ওপেনার ফিন অ্যালেন। আরেক ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে এসেছে ২৪ রান।
এরপর একের পর এক উইকেট হারাতে থাকে কিউইরা। দলের হয়ে ভিন্ন ভিন্ন সময়ে লড়াই করে গেছেন দলনেতা কেন উইলিয়ামসন ও উদীয়মান অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল। ৩৪ রান করেন উইলিয়ামসন ও ৩১ রানে আউট হন ব্রেসওয়েল। এছাড়া ড্যারেল মিচেল ২০, মিচেল স্যাটনার ২৫ রানে আউট হন। আর বাকিরা ফিরেছেন বিশের ঘরের আগেই।
রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না ক্যারিবীয়দের। মাত্র ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে খানিক চাপেই পড়েছিল তারা। চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন শামার ব্রুকস ও অধিনায়ক নিকোলাস পুরান। নিজের ৫০তম ওয়ানডে খেলতে নামা পুরান করেন ২৮ রান।
তবে একপাশ ধরে রেখে দলের জয় প্রায় নিশ্চিত করেই সাজঘরে ফেরেন শামার ব্রুকস। তার ব্যাট থেকে আসে ৯ চার ও ১ ছয়ের মারে ৯১ বলে ৭৯ রান। শেষ দিকে জার্মেইন ব্ল্যাকউড ১২ ও জেসন হোল্ডার ১৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এ জয়ের পর সুপার লিগে ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৯০ পয়েন্ট।
প্রীতি / প্রীতি
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির
সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের
বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত
‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট
লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড
দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে
রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব
দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা
ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ
ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’