সাকিব আত্মবিশ্বাসী : পাপন
সাকিব আল হাসানকে বিতর্ক ঘিরে ধরেছিল চারপাশে। শেষ অবধি সবকিছু পাশ কাটিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব উঠেছে তার কাঁধে। গত কয়েকদিন ধরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন সাকিব। তার সঙ্গে আছেন আরও কয়েকজন ক্রিকেটার। বৃহস্পতিবার তাদের অনুশীলন দেখতে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সাকিবকে দেখে খুব আত্মবিশ্বাসী লেগেছে। টি-টোয়েন্টি ধুঁকতে থাকা দলকে কক্ষপথে ফেরাবেন নতুন অধিনায়ক, এমন আশার ইঙ্গিতও মিলেছে পাপনের কথায়।
তিনি বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকা জরুরি, মানে জিততে পারবো। ’
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। হারার চেয়েও বড় কথা, আক্রমণাত্মক মানসিকতা অনেকদিন ধরে নেই টি-টোয়েন্টি দলে। সামনে এশিয়া ও বিশ্বকাপ। পাপনের বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশ দলের মধ্যে অন্তত জেতার আত্মবিশ্বাস থাকবে।
তিনি বলেছেন, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারবো বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে। এতে কোনো সন্দেহ নাই। ’
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!