ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভাজা ডিম ২৫, রান্না খেলে ৪০ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৪:৩৭

রাজধানীতে রিকশা চালান কুড়িগ্রামের উলিপুর উপজেলার জহিররুল (৪৮)। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আগারগাঁও আইসিটি টাওয়ারের সামনের মুস্তাকিন কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউজে ৭০ টাকা দিয়ে দুই প্লেট ভাত, ডাল ও একটি রান্না ডিম খেয়েছেন। শুধু রান্না ডিমের জন্যই খরচ পড়েছে ৪০ টাকা, আগে যা ছিল ২০ টাকা। এছাড়া, একটি ভাজা ডিম বিক্রি হচ্ছে ২৫ টাকা করে।

আগের তুলনামূলক সস্তা ডিম খেতে এখন বাড়তি পয়সা গুনতে হচ্ছে ভোক্তাদের। ডিমের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জহিরুলের মতো সীমিত আয়ের মানুষজন।

জহিরুল বলেন, রিকশা চালিয়ে যা আয় করি তা দিয়ে নিজের খরচ চালানোর পাশাপাশি প্রতি সপ্তাহে শুধু কিস্তির জন্য দেড় থেকে দুই হাজার টাকা বাড়িতে পাঠাই। এছাড়া, স্কুল পড়ুয়া দুই ছেলেসহ স্ত্রীর খরচও দিতে হয় রিকশা চালিয়ে।

‘আগে ক্ষুধা লাগলে যেকোনো হোটেলে গিয়ে একটা ডিম, ডাল, ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতাম। খরচও পড়তো না খুব বেশি। এখন জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিমের দামে আগুন লেগেছে। আগের থেকে প্রতি ওয়াক্তে ২০ টাকা বেশি দিয়ে ডিম খেতে হচ্ছে।’

ডিমের দাম বৃদ্ধি প্রসঙ্গে মুস্তাকিন কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউজের কর্মচারী আব্দুল হাকিম বলেন, ভাজা ডিম ২৫ ও রান্না ডিম ৪০ টাকা করে বিক্রি করছি। ডিম কেনা পড়ছে ৫৫-৬০ টাকা করে। এর সঙ্গে তেল, পেঁয়াজ ও মরিচ তো আছেই। আমরা কী করবো? সব জিনিসের দাম বাড়তি। ভাত বিক্রি করি, সেই ভাতের দামও বাড়তি।

ডিমের দাম বাড়তি হওয়ার কারণে ক্রেতাদের সঙ্গে ঝামেলা এড়াতে অনেকে ডিমি বিক্রি বাদ দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক কামাল হোসেন।তিনি বলেন, হোটেল ব্যবসা চালানো কষ্টসাধ্য হয়ে উঠছে। সব কিছুরই দাম বেড়ে গেছে বলে ডিম বিক্রি বন্ধ করে দিয়েছি। বাড়তি দামে কিনতে হয়, কিন্তু কাস্টমাররা বাড়তি দাম দিতে গিয়ে ঝামেলা করেন।

হোটেল ক্যাশিয়ার মো. সাহাজান হোসেন বাবুল বলেন, প্রতিটি জিনিসের দাম বাড়তি। কিন্তু কাস্টমারদের স্বার্থে আমরা এখনো দাম বৃদ্ধি করছি না। আগের দাম রাখতে গিয়ে লোকসানের মধ্যে পড়ছি, কেনাবেচা কমছে। ‘আগে ৩০-৩৫ হাজার টাকার বিক্রি করতাম, এখন তা অর্ধেক হয়ে গেছে। আমার হোটেলে স্টাফ আছে ৪২-৪৩ জন। তাদের নিয়ে কী করবো তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’

রাজধানীর একাধিক হোটেল ব্যবসায়ী বলেন, শুধু ডিমের দাম বাড়ার কারণেই হোটেলে কেনাবেচা আগের থেকে অনেক কমেছে। প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে অনেককে। বিশেষ করে, ভর্তা-ভাতের রেস্তোরাঁগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। আগে এসব রেস্তোরাঁয় ২৫-৩০ হাজার টাকা কেনাবেচা হলেও এখন তা অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

প্রীতি / প্রীতি

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব