প্রতারণা মামলায় এনজিওর চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেপ্তার
মানিকগঞ্জে গ্রাহকদের টাকা আত্মসাত মামলায় দণ্ডিত গ্রামীণ সংস্থা ও গ্রামীন শক্তি নামের দুটি এনজিওর চেয়ারম্যান মোঃ মাসুদ রানা ইন্তা (৪২) ও তার স্ত্রী লিলি বেগম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার ময়মনসিংহ শহরের একটি বিউটি পার্লার থেকে তাদেরকে গ্রেপ্তার করেন সিআইডি।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা ইন্তার বাড়ি মানিকগঞ্জ সদরের ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকায়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী এসব তথ্য নিশ্চিত করেন।
সিআইডি কর্মকর্তা জানান, ২০০১ সালে মানিকগঞ্জ সদরের বালিরটেক ফেরি ঘাট এলাকায় গ্রামীণ সংস্থা ও গ্রামীন শক্তি নামের দুটি এনজিও ঋণ প্রদান ও গ্রাহকদের আমানত সংগ্রহ শুরু করে। গ্রাহকদের সঙ্গে প্রতরণার অভিযোগে ২০১৪ সালের ১৯ নভেম্বর দুই এনজিওর চেয়ারম্যান মো.মাসুদ রানা ইন্তা ও তার স্ত্রী লিলি বেগমসহ বেশ কয়েকজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় করেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। মামলার পর তারা পালিয়ে যান। ২০১৯ সালে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আনারুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার ময়মনসিংহ শহর থেকে মাসুদ রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, মামলার সাজা এড়াতে ময়মনসিংহ গিয়ে মাসুদ রানা ইন্তা নিজের নাম পরিবর্তন করে সাজেদুল ইসলাম নামে জাতীয় পরিচয়পত্র বানিয়ে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন। সাত মামলায় ১৪ বছর কারাদণ্ড এবং ২১ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied