ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৭ কলেজের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ১১:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় নির্দেশিত বিধান অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষে বসানো হয়েছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশ রয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা লক্ষ্য করিনি। আগের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষাটি সুন্দর হয়েছে। আশা করি এ পরীক্ষাও যথাযথভাবে অনুষ্ঠিত হবে। শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সবাই কাজ করছেন। ইমার্জেন্সি মেডিকেল টিমও রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেয়া তথ্য অনুযায়ী, এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৯ হাজার ৭০৩টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৬২৭টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান ১০০। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানে বিষয়ে ১০০টি করে প্রশ্ন থাকছে। 

জামান / জামান

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন