ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ১১:৫৪

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় জেসমিন আক্তার নামে (৪৫) এক নারীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে কালিয়াকৈর থানার হুকুম মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জেসমিন আক্তার। 

অভিযুক্তরা হলেন- চাঁন মিয়া (৫৫), লাল মিয়া (৫০), দেলু মিয়া (৪৫), তুলু মিয়া ( ৪০)। তাদের পিতা মৃত আজগর আলী। এছাড়াও চাঁন মিয়ার ছেলে জামাল (৩৫), জীবন (২৫) এবং ছায়েদ (৫৫)।

কালিয়াকৈর থানার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জেসমিনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ও বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিল প্রতিপক্ষের। তারা ভুক্তভোগীর কাছে চাঁদা দারি করে মারপিট করে জখম করে গাছপালা কেটে নিয়ে যায়। পরে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন তিনি (সিআর  মামলা নং ২৭১৩/২২)। মামলা করার পর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি, গুম-খুনের হুমকি দিয়ে আসছিলো চাঁন মিয়া গং। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী জেসমিন মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে চাঁন মিয়া ডাক দেয়। তার ডাক শুনে কাছে যাওয়ামাত্রই চাঁন মিয়া, লাল মিয়া গং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার কাছে পার্সে থাকা ১৪ হাজার ৫০০ টাকার  রেডিমি মোবাইল  এবং গলায় থাকা ১২ আনা স্বর্ণের চেন দেলু মিয়া ও তুলু মিয়া ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী নুরজাহান বেগম জানান, লাল মিয়ার হাতে দা,  চাঁন মিয়ার হাতে ছুরি ছিল এবং তার দুই ছেলের হাতে রড ছিল। চাঁন মিয়া এবং লাল মিয়া হাঁটুতে কোপায় এবং তার ছেলে রড দিয়ে মাথায় আঘাত করে। পুরো শরীর রক্তে ভিজে যায়। লাল মিয়াদের ভয়ে কেউ এগোয়নি।

প্রতিবেশী শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে দৌড়ে এসে দেখি রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জেসমিন আক্তার। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  চাঁন মিয়া, লাল মিয়া গংদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ওই প্রতিবেশী।

জেসমিন আক্তারের স্বামী মজিবুর রহমান বলেন, ওরা ৬-৭ জন একজন মানুষকে মেরেছে। তাদের উদ্দেশ্যে ছিলে হত্যা করা। তারা হত্যা করার উদ্দেশ্যেই এভাবে আক্রমণ করে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জুয়েল রানা বলেন, চাঁন মিয়া যে কাজটা করেছে তা অত্যন্ত লজ্জাজনক। তাদের সবারই উপযুক্ত শাস্তি হওয়া দরকার। 

এ বিষয়ে চাঁন মিয়ার ভাই লাল মিয়ার সাথে যোগাযোগা করা হলে তিনি বলেন, ওদের সাথে জমি সংক্রান্ত সমস্যা আছে। তবে নিজে মারার কথা অস্বীকার করলেও ভাই চাঁন মিয়া মেরেছে বলে স্বীকার করেন।

তিনি আরো বলেন, বিষয়টা বসে আমরা মীমাংসা করার চেষ্টা করছি।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, ভুক্তভোগীকে থানায় মামলা করতে বলা হয়েছে। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার