শাহরুখের মন্তব্যের যে ভিডিও ভাইরাল
বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে কথা উঠেছিল আগেও। তখনও অনাবৃত ফোটোশুটের মতো দুঃসাহসী পদক্ষেপ নেননি তিনি। করন জোহরের সঙ্গে কফির আড্ডায় শাহরুখ খান বলেছিলেন, রণবীর যদি কখনও গ্রেফতার হন তাহলে তা পোশাক-আশাকের জন্যই হবে। বহু পুরনো সেই ভিডিও ক্লিপ ভাইরাল হতে রণবীর-বিতর্ক উস্কে উঠল আবার।
‘কফি উইথ করন’-এ সেবার অতিথি ছিলেন শাহরুখ খান। করন জোহরের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে বলিউড বাদশাকে বলতে শোনা যায়, “পোশাক পরা বা না পরা দু’টির মধ্যে যেকোনও একটি কারণে রণবীরকে থানায় যেতে হতে পারে।”
সেই কথাই মিলে গেল অক্ষরে অক্ষরে। অশ্লীলতার দায়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক নারী আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ। এক ফ্যাশন পত্রিকার জন্য অনাবৃত হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফোটোশুট করেন রণবীর। জুলাই মাসে এমন এক গুচ্ছ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক।
রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। এর পরিপ্রেক্ষিতেই আগামী ২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। এই পরিস্থিতিতে শাহরুখের পুরনো ভিডিও সামনে আসায় আবারও আগুনে ঘি পড়ল। সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা