আমি এনজিও খুলতে আসিনি : তাপসী
‘এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট’— বিদ্যা বালানের এই সংলাপের কথা মনে আছে নিশ্চয়ই। যদিও এখনকার ট্রেন্ড বলছে অন্য কথা। সিনেমার মাধ্যমে দর্শককে সামাজিক বার্তা দেওয়ার হিরিক প্রযোজক-পরিচালক মহলে।
প্রত্যেকটি ছবি তৈরির নেপথ্যে এই উদ্দেশ্য থাকা কি খুব জরুরি? প্রশ্ন তুললেন অভিনেত্রী তাপসী পান্নু।
১৯ অগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘দোবারা’। আদ্যোপান্ত থ্রিলারে মোড়া এই ছবিও কি দেবে সামাজিক কোনও বার্তা?
কলকাতায় ছবির প্রচারে এসে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। কী বললেন নায়িকা? তাপসীর গলায় প্রতিবাদের সুর। তিনি বলেন, “আমি তো এনজিও (স্বেচ্ছাসেবী সংস্থা) খুলিনি। আমরা তো ছবি বানিয়েছি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য।”
সঙ্গে আরও সংযোজন নায়িকার, “প্রতিটা ছবিতেই সমাজের উদ্দেশ্যে কোনও না কোনও বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে৷ শুধুই বিনোদন আছে এমনটা নয়।” দর্শকের সামনে সব সময় নতুনভাবে ধরা দেওয়ার চেষ্টা করেছেন নায়িকা। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাকে।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী