ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বার্সার অনুশীলন মাঠের বাইরে লেভানডোভস্কির ঘড়ি চুরি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৩:৩৩

বার্সেলোনায় আসার মাসখানেক যেতেই অপ্রীতিকর ঘটনার শিকার হলেন রবার্ট লেভানডোভস্কি। বৃহস্পতিবার ক্লাবের অনুশীলন মাঠ কিউটাট এস্পোর্তিভার বাইরে চুরি হয়ে যায় তার ৭০ হাজার ইউরোর ঘড়ি, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬৭ লাখ টাকা। পরে অবশ্য পুলিশ ওই চোরকে গ্রেপ্তার করে ঘড়িও উদ্ধার করেছে।

বায়ার্ন মিউনিখ থেকে সাড়ে ৪ কোটি ইউরোতে বার্সার সঙ্গে চুক্তি করেন লেভানডোভস্কি। ক্লাবের অনুশীলন মাঠ থেকে কিছুটা দূরে নিজের গাড়িতে বসে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। অটোগ্রাফ দিচ্ছিলেন, এমন সময় চোর তার ঘড়ি ছোঁ মেরে নিয়ে যায়।

লেভানডোভস্কি চোরকে তাড়া করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি ধরতে। পরে স্থানীয় পুলিশ তাকে খুঁজে বের করে ঘড়ি ফিরিয়ে দেন।

অনুশীলন মাঠের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খেলোয়াড়রা অনেক আগেই অভিযোগ করেছিলেন। অনেকেই সেখানে টিকটক ভিডিও করতে আসেন। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন ফুটবলাররা। তবে ক্লাব সূত্রে জানা গেছে, এমন অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে এড়াতে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে তারা। 

প্রীতি / প্রীতি

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত

‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট

লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড

দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’

চ্যাম্পিয়নস লিগে প্রথম অগ্নিপরীক্ষার আগে স্বস্তির খবর পেল পিএসজি