ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শর্তসাপেক্ষে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিসর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৩:৫২

শর্তসা‌পে‌ক্ষে বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিসর। মূলত জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করা বাংলা‌দে‌শি‌দের এ ভিসা দে‌বে দেশ‌টি। বৃহস্পতিবার (১৮ আগস্ট) কায়রোর বাংলাদেশ দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত ১৫ আগস্ট কায়রোর বাংলাদেশ দূতাবাসের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশিরা শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। যেসব বাংলাদেশি নাগরিক জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন তারা মিসরে অন অ্যারাইভাল ভিসা পাবেন।

আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। ত‌বে পরে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ব‌লে জানায় দূতাবাস।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা