জুড়ীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
নানা আয়োজনে মৌলভীবাজারে জুড়ীতে জন্মাষ্টমী পালন করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমীর শোভাযাত্রা জাঙ্গিরাই কালীবাড়ী মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিরামপুর রাধামাধব সেবাশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিমল মোদক এবং সাধারণ সম্পাদক সীতাংশ শেখর দাস।
এ সময় শোভাযাত্রায় অংশ নেন- সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, বিআরডিবির চেয়ারম্যান বিধান চন্দ্র দাস বাদল, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন দাস, তাপস চক্রবর্তী, শিক্ষক অমূল্য চন্দ্র মল্লিক, অরবিন্দু চন্দ্র শীল, সুধন সূত্রধর, দিবাকর দাস, মিহির কান্তি দাস, পাপলু পাল, ছাত্রনেতা তাপস দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের ব্যানারে আরেকটি শোভাযাত্রা উপজেলার ভবানীগঞ্জ বাজারের লন্ডন প্লাজা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস, লন্ডন প্রবাসী এম এ মোমিন মনু, গোপীনাথ শীল মনা, ডা. পিংকু দাশ, অসীত দাশ প্রমুখ।
এমএসএম / জামান
নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার
সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
Link Copied