টাঙ্গাইলে ৫০ লিটার মদসহ মাদক কারবারি আটক
টাঙ্গাইল পৌর শহরে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-১২, সিপিসি-৩-এর সদস্যরা। শুক্রবার (১৯ আগস্ট) সকালে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই মাদক কারবারি পৌর শহরের কান্দাপাড়া এলাকার মৃত কার্তিক রবিদাসের ছেলে সুরুজ রবিদাস (৫১)। ১৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে হাতেনাতে আটক করে র্যাব-১২।
এ বিষয়ে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত ওই মাদক কারবারি বহুদিন ধরে মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত