ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

অস্ত্রের বিনিময়ে ইয়াবা নিতে এসে র‌্যাবের হাতে গ্রেফতার যুবক


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:২৪
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভূমরাদহ ইউনিয়নের বাসিন্দা সফিজ উদ্দিন (৩৬)। পেশায় অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। তিনি বিভিন্ন সময় কক্সবাজারে এসে সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র দিয়ে ইয়াবার চালান নিয়ে যেতেন। গত বৃহস্পতিবার ১৮ আগস্ট সন্ধ্যায় অস্ত্রের বিনিময়ে মাদকের চালানের খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
 
এ সময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১টি থ্রি-কোয়ার্টারগান ও ১টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফিজ উদ্দিন (৩৬) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের ভূমরাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভূমরাদহ গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি বিল্লাল উদ্দিন। 
 
তিনি জানান, র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদে জানতে পারে, ঝিলংজার খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় একজন দুষ্কৃতিকারী অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তাৎক্ষণিক র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যার আগে উক্ত স্থানে পৌঁছালে এক ব্যক্তিকে হাতে প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করতে দেখে। ঐ ব্যক্তি র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করে। তার নাম সফিজ উদ্দিন। তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১টি থ্রি-কোয়ার্টারগান ও ১টি ওয়ানশুটারগান উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়। 
 
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সফিজ জানায়, তিনি ঠাকুরগাঁওয়ের স্থানীয় বাসিন্দা, পেশাদার অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। প্রায়শই তিনি কক্সবাজারে এসে অস্ত্র দিয়ে ইয়াবার চালান নিয়ে যান। কক্সবাজারে সন্ত্রাসী গ্রুপের কাছে জব্দকৃত অস্ত্রের বিনিময়ে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁওয়ে যাবার পরিকল্পনায় ছিলেন। তার পূর্বেই র‌্যাব তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতার সফিজ উদ্দিন (৩৬) এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ