ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:২৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—লাখাইছড়া স্কুল লাইনের সুনীল ভূমিজের স্ত্রী সুকন্তলা ভূমিজ (৪০), স্বপন ভূমিজের স্ত্রী হিরা ভূমিজ (৩০), অরুণ মাহালির স্ত্রী রাধা মাহালি (২৫) ও রিপন ভূমিজের স্ত্রী পুনি ভূমিজ (২৫)। আহত একজনকে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানের জিএম সাদেক আহমেদ বলেন, ‘ঘর লেপার জন্য চা বাগানের পাহাড়ে মাটি আনতে গিয়েছিলেন তারা। এ সময় টিলা ধসে পড়ে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।’

শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদওয়ান আহসানুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই চার নারীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে আছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালকদার বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, ‘টিলা ধসে চার শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী