লিড নিচ্ছে দক্ষিণ আফ্রিকা
লর্ডসে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনশেষে ৭ উইকেটে ২৮৯ রান তুলেছে সফররত দক্ষিণ আফ্রিকা। ফলে লিড পেয়েছে ১২২ রানের। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ডের ইনিংস।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ইংলিশদের দ্রুত অলআউট করার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দুই ওপেনারের কল্যাণে দুর্দান্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে আসে ৮৫ রান। ৩ রানের জন্য অর্ধশতক পূর্ণ হয়নি ওপেনার ডেন এলগারের। ৪৭ রানে আউট হন তিনি।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা কেগান পিটারসেনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর এইডেন মার্করাম ১৬ ও রাশি ভ্যান ডার ডুসেন করেন ১৯ রান। অন্যদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার সারেল আরউই ব্যক্তিগত ইনিংসটি অর্ধশতকে রূপ দেন। আউট হওয়ার আগে করেন ৭৩ রান। আর উইকেটকিপার ব্যাটার কাইল ভেরান্নে করেছেন ১১ রান।
ষষ্ঠ উইকেট জুটিতে কেশব মাহারাজকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন। তাতেই বড় লিডের দিতে এগোতে থাকে দল। ৪৯ বলে ৪১ রান করেছেন মহারাজ। এরপর ক্যাগিসো রাবাদাকে নিয়ে দিনশেষ করেন জানসেন। ৪১ রানে জানসেন ও ৩ রানে রাবাদা অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন দলনেতা বেন স্টোকস। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!