ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:৪১
মানিকগঞ্জের হরিরামপুরের চাঞ্চল্যকর হালিম খান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মবজেল হোসেন দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।
 
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-৪ এর ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক র‌্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।ডিআইজি মোজাম্মেল হক বলেন, হত্যার শিকার হালিম খান মানিকগঞ্জ সদর ও হরিরামপুর এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন মবজেলসহ অন্য তিন আসামির সঙ্গে মোটরসাইকেলের ভাড়া নিয়ে হালিমের কথাকাটাকাটি ও মারামারি হয়। এর জের ধরে হালিমকে হত্যার পরিকল্পনা করেন তারা।
 
তিনি আরও বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মবজেল ও ছমির মানিকগঞ্জ সদরের বলড়া এলাকা থেকে হরিরামপুর উপজেলায় ওয়াজ-মাহ্ফিলে যাওয়ার কথা বলে হালিমের মোটরসাইকেল ভাড়া করেন। এরপর ওয়াজ মাহফিল শুনে হালিমের মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হরিরামপুর সদর থানা থেকে কিছুদূর আসার পর অন্য আসামিরা পথ রোধ করে হালিমের মোটরসাইকেল থামায়। এরপর হালিমের মুখ চেপে ধরে তাকে ধরে পদ্মা নদীর চরে নিয়ে যায় এবং হালিমের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
 
ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় হালিমের স্ত্রী ফরিদা হরিরামপুর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ছমিরের গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে হত্যার তথ্য বেরিয়ে আসে। পরে ফরিদা বাদী হয়ে আসামি মবজেলসহ চারজনের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা