ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

যোগ বাজার সমিতির সভাপতির সংবাদ সম্মেলন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৯-৮-২০২২ রাত ৮:৮
ঢাকার দোহার উপজেলার “যোগ সামাজিক ও মানবিক কল্যাণ সোসাইটি (যোগ বাজার )” নামের একটি এনজিও প্রতিষ্ঠান ও ঐ প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে গত কয়েক দিন আগে টাকা আত্মসাৎ অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদে কেউ যেন বিভ্রান্ত না হয় এবং সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে সংবাদ সম্মেলন করছে (যোগ বাজার)-এর সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. মাসুদ পত্তনদার।
 
শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার থানার মোড় এলাকার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের (তৃতীয় তলায়) এটিটি অফিসে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য পাঠ করেন  মো. মাসুদ পত্তনদার। তিনি বলেন গত ২০০৮ সালে আমরা ‘জয়েন্ট স্টোক’ এর নিবন্ধন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদন নিয়ে ‘যোগ সামাজিক ও মানবিক কল্যাণ সোসাইটি (যোগ বাজার)’ নামে একটি প্রতিষ্ঠান করি। এক সময় আমাদের সমিতির শর্তঅনুযায়ী লাভ বণ্টন করা সম্ভব না হওয়ায় সমিতিটি বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন প্রতিষ্ঠানের সকল শেয়ার হোল্ডার ও সাধারণ সদস্যের উপস্থিতিতে সকলের দেনা পাওনা বুঝিয়ে দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
গত ২০১৫ সালে আমাদের এক শেয়ার হোল্ডার সায়মা আক্তার আমার বিরুদ্ধে দোহার থানায় একটি অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে আমাদের দুই পক্ষের সঙ্গে হাজেরান মজলিশে বিচার করে সকল দেনা পাওনার হিসাব করে চার লক্ষ টাকা তাকে দিতে ধার্য করা হয়। আমরা তাকে ধার্যকৃত চার লক্ষ টাকা পরিশোধ করি।
দীর্ঘ ১০ বছরে কারও কোনো অভিযোগ পেলাম না। আজ একটি মীমাংসিত বিষয় নিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। যদি কোনো শেয়ার হোল্ডার বা সদস্য টাকা পেয়ে থাকে তাহলে আমার বিরুদ্ধে কেনো সংবাদ প্রকাশ হবে? প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করলে প্রতিষ্ঠাবের নিয়ম অনুযায়ী তার সমস্যার সমাধান পাবে। এ থেকেই বুঝা যায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় আমার একটি প্রতিপক্ষ আমাকে হেয়পতিপন্ন করার লক্ষ্যে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা