নিজের আদর্শে প্রতিজ্ঞাবদ্ধ আল্লু, ফেরালেন কোটি রুপির প্রস্তাব
অক্ষয় কুমার, যশ থেকে মহেশবাবু— একের পর এক নায়ক সরে দাঁড়িয়েছেন তামাক, পানমশলার বিজ্ঞাপনী প্রচার থেকে। এবার সে তালিকায় যুক্ত হলেন আল্লু অর্জুন। কোটি রুপির চুক্তি ফিরিয়ে দিলেন তিনি।
তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার জন্য জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছিলেন অক্ষয় কুমার। এবার আগেভাগেই একই পথে হাঁটলেন ‘পুষ্পা’র নায়ক আল্লু অর্জুন। যেকোনও সংস্থার বিজ্ঞাপনী শুটের জন্য নায়কের পারিশ্রমিক ৭.৫ কোটি রুপি। কিন্তু এই তামাকজাত দ্রব্য এবং পানমশলার বিজ্ঞাপনের জন্য তাকে ১০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এই ধরনের দ্রব্যের প্রচার করতে মোটেই রাজি নন অভিনেতা।
পর্দায় যেমন চরিত্রেই অভিনয় তিনি করুন না কেন, আদতে তিনি ‘ফ্যামিলি ম্যান’। আর নিজের সেই ভাবমূর্তিই তিনি বজায় রাখতে চান। এছাড়াও যেকোনও ধরনের দ্রব্য যা সমাজে কুপ্রভাব ফেলবে, তেমন দ্রব্য প্রচার করতে তিনি মোটেই চান না। এর আগেই এই কারণে জনরোষের মুখে পড়েন অক্ষয় কুমার। যে কারণে ক্ষমা চাইতে বাধ্য হন নায়ক এবং প্রতিশ্রুতি দেন তিনি আর ওই তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের মুখ থাকবেন না।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা