ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জেনি এবার বড় পর্দায়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১১:২৪

ছোট পর্দার জনপ্রিয় মুখ নওরীন হাসান জেনি। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জেনির। সরকারি অনুদানপ্রাপ্ত ‘শ্যামা কাব্য’ সিনেমার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করছেন জেনি। সিনেমাটি নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ। সিনেমাটিতে নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে। বড় পর্দায় অভিষেকের বিষয়ে এই অভিনেত্রী বলেন—‘‘সিনেমায় অভিনয় করব না তা কখনো বলিনি। এমন একটি সিনেমায় নিজেকে দেখতে চেয়েছিলাম, যেখানে অভিনয়ের সুযোগ থাকে। ‘শ্যামা কাব্য’ সিনেমায় সেটা আছে।’’

সম্প্রতি রাজধানীর কেরানীগঞ্জ ও মানিকগঞ্জে এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন জেনি। পরিচালক বদরুল আনাম সৌদের নির্দেশনায় প্রথমবার অভিনয় করছেন তিনি। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘কিছু পরিচালক আছেন যারা শিল্পীদের একদম দেখিয়ে দেন যে, তিনি এটা বা ওটা চাচ্ছেন। আর সৌদ ভাই এমন একজন পরিচালক তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন তা বলেন না। বরং একটি চরিত্রের বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন। তারপর শিল্পীর ওপরই ছেড়ে দেন।’

এ সিনেমায় জেনির সহশিল্পী ইন্তেখাব দিনার। তার চরিত্রের নাম ওসমান। তার সঙ্গে অভিনয়ের বিষয়ে জেনি বলেন, ‘দিনার ভাই সহজাতভাবে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। মূল কথা সবদিক তিনি সত্যিকারের একজন শিল্পী।’ 

প্রীতি / প্রীতি

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের

জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব

সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা

পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য

মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর

ডিপফেকে বিব্রত নয়নতারা

যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’

বিয়ে হয়নি বললেন পূজা চেরী