শাকিবের ভুল ইংরেজি, যা বললেন ভাবনা
দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর দেশে ফিরেছেন ঢালিউড কিং শাকিব খান। গত ১৭ আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।
এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। তাকে জিজ্ঞাসা করা হয় দেশে ফিরে কেমন লাগছে? জবাবে এই নায়ক বলেন—‘আমি খুব এক্সাইটমেন্ট।’ এরপরই শুরু হয় সমালোচনা। এই ভুল ইংরেজি বলা মানতে পারছেন না নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন- এতদিন আমেরিকায় থেকেও ভুল ইংরেজি বলছেন শাকিব? তাকে নিয়ে নানাভাবে ট্রল করছেন।
শাকিবের ভুল ইংরেজি নিয়ে এখনো সরগরম নেটমাধ্যম। এ নিয়ে মুখ খুলেছেন মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী বলেন—‘শাকিব খানের ইংরেজি নিয়ে আপনারা যারা হাসছেন, কেন শাকিব খানকে একদম অসাধারণভাবে ইংরেজি বলতে পারতে হবে? একজন বিদেশি নাগরিক যখন ভাঙা ভাঙা বাংলা বলে তখন সেটা আপনাদের কাছে কিউট লাগে। আর শাকিব খান বা যেকোনো তারকা ভুল কিছু বললেই আপনারা তাকে নিয়ে ট্রল করেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ভাবনার এমন চিন্তাকে নেটিজেনদের কেউ কেউ সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন; আবার অনেকে ভাবনাকেও কটাক্ষ করে মন্তব্য করেছেন।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা