জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ করার আহ্বান শিক্ষা উপ-মন্ত্রীর
শোকাবহ আগস্ট স্মরণে 'উদ্যোক্তা চট্টগ্রাম' এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ ও আলোচনা সভা শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর কাজেম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী ও উদ্যোক্তা চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা 'সোনিয়া আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী (বাবর), কাজেম আলী স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উল হক, ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। সভা সঞ্চালনা করেন উদ্যোক্তা চট্টগ্রাম এর এডমিন ইশমাম শাহরিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, 'বঙ্গবন্ধু আমাদেরকে দেশের মাটি ও মানুষকে ভালবাসতে শিখিয়ে গিয়েছেন। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন, আর দিয়ে গেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য তথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার জন্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে আমাদের আগামীর প্রজন্মকে। শিক্ষার্থীরা যদি তার আদর্শ ও চেতনাকে হৃদয়ে লালন করে দেশ গঠনে যে যার অবস্থান থেকে আত্মনিয়োগ করে তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তিনি সবাইকে জাতির পিতার আদর্শ ও মূল্যবোধকে নিজেদের হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উদ্যোক্তা চট্টগ্রাম'র প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী সোনিয়া আজাদ বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কফিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহবায়ক কমিটির সদস্য ইসরাত জাহান, কানিজ ফাতেমা, নাসরিন সুলতানা, ফাতেমা নাসরিন প্রেমা, নওরিন চৌধুরী ফ্লোরা সহ অনেকেই।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied