ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আসছে ‘গোলমাল ৫’


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১১:৩৫

বড় পর্দার পর এবার ‘ওটিটি’। ‘ইন্ডিয়ান পুলিশ সার্ভিস’ এর হাত ধরে ওয়েবে অভিষেক হতে চলেছেন পরিচালক রোহিত শেঠি। এক দিকে পরিচালকের ওয়েবে হাতেখড়ি নিয়ে চর্চা তুঙ্গে, এর মধ্যেই নতুন ঘোষণা দিলেন তিনি। ‘গোলমাল’ এর নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। এর আগে এই ছবির প্রতিটি গল্পই দর্শকের বেশ নজর কাড়ে।

ভারতের এক সংবাদ সংস্থাকে রোহিত বলেছেন, আবারও আসবে গোলমালের নতুন সিজন। হয়তো তা এক বছর পর। তবে এই ছবি তৈরি করতে তিনি সত্যিই ভালবাসেন। যতদিন তিনি ছবি পরিচালনা করবেন তত দিন তিনি গোলমালের গল্পকে এগিয়ে নিয়ে যাবেন।

এই ধরনের ছবি তৈরি করতে পেরে খুবই খুশি পরিচালক। এত বছরেও তাই ছবি তৈরির প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনেননি। যদিও ইন্ডাস্ট্রির মধ্যে এসেছে অনেক পরিবর্তন। তবে ‘গোলমাল’ ছবির কাজ তিনি অনেক আগেই শুরু করে দিতে পারতেন। কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য কাজ শেষ করতে দেরি হলো। সব ঠিকঠাক থাকলে খুব শিগগির শুটিং শুরু হবে ‘গোলমাল’-এর।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা